মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি ভাঙছে আজ

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি ভাঙছে আজ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি ভাঙছে আজ। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ জানান, আজ শুক্রবার সকালে এ কমিটি বিলুপ্ত হতে পারে। জানা যায়, ২০১৭ সালের ২ জুন সভাপতি-সম্পাদকসহ চার সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে মোহাইমেনুল হাসান জোয়ার্দ্দার অনিক সভাপতি, সহসভাপতি মো. সাহাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জানিফ ও জাকির হুসাইন জ্যাকি যুগ্ম সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে বাকি সদস্যদের নাম ঘোষণা করার থাকলেও চার বছরে তা হয়নি। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ জানান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হচ্ছে আজ। আমরা কেন্দ্র থেকে এ তথ্য পেয়েছি। আজ শুক্রবার সকালে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী