মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুন বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত সাব্বির হোসেন পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার মৃত আব্দুল করিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে কেদারগঞ্জ বাজার থেকে নিজ মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাব্বির হোসেন। এসময় দামুড়হুদা থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা বড় বাজারের অভিমুখে আসছিল। পথের মধ্যে বাসটি কেদারজঞ্জ বাড়ারে পৌঁছালে সাব্বিরের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে সাব্বির হোসেন রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা আহত সাব্বিরকে উদ্ধার করে সদর হাপসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় সাব্বির হোসেনকে জরুরি বিভাগে নেয়। তাঁর মাথায় ও একটি পায়ে গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তবে সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে, ঘটনার পরেই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ শাপলা পরিবহনের বাসটি আটক করে থানা হেফাজতে নিয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী