মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যু!

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যু!
আলমডাঙ্গা উপজেলায় ছোট ভাইয়ের লাশ দেখে বড় বোনেরও মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামের মৃত কাঙালী মণ্ডলের ১০ সন্তান। চতুর্থ ছেলে আবদুল মান্নান (৪০) গত ১৯ দিন আগে স্ট্রোক করেন। ওই দিনই মান্নানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এরপর ঢাকা থেকে গতকাল বুধবার ভোরে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে আব্দুল মান্নানের মরদেহ নিজ গ্রাম সোনাতনপুর গ্রামে আনা হয়। [caption id=`attachment_177202` align=`aligncenter` width=`375`]`` ভাই আবদুল মান্নান[/caption] এসময় শেষবারের মতো ছোট ভাইয়ের লাশ দেখতে আসেন তাঁর সেজ বোন বেনী খাতুন (৪৫)। ভোর পাঁচটার দিকে ভাই আবদুল মান্নানের মৃত মুখ দেখার সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন তিনি। সাথে সাথে পরিবারের সদস্যরা পাশের একটি ক্লিনিকে বেনী খাতুনকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বেনী খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। এদিকে ভাই-বোনের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন বলেন, ‘বিভিন্ন রোগে আক্রান্ত আবদুল মান্নান গত মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গতকাল বুধবার ভোরে মরদেহ পৌঁছালে মৃত ভাইকে দেখার সঙ্গে সঙ্গে বেনী খাতুন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপরই ক্লিনিকে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী