মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চাষি সেজে ভুট্টা খেতে সাজাপ্রাপ্ত আসামি

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় চাষি সেজে ভুট্টা খেতে সাজাপ্রাপ্ত আসামি
ভুট্টা খেতে চাষি সেজে লুকিয়ে লাভ হলো না। অবশেষে সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি এলাকা থেকে সাজাপ্রাপ্ত এই আসামি গ্রেপ্তার হোন। গ্রেপ্তার আয়নাল হোসেন (৩৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের মৃত আবুল কবিরাজের ছেলে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের আব্দুল কাদের নামের এক ব্যক্তি ২০২০ সালে আয়নালের নামে চেক প্রতারণার একটি মামলা করেন। সেই মামলার রায় হয় এবং ৪ মাসের সাজা হয় আয়নালের। সেই সাজা থেকে বাঁচতেই আসামি আয়নাল দিনের বেশিরভাগ সময় ভুট্টা খেতে চাষির বেশে লুকিয়ে থাকতেন। তবে চাষির ছদ্মবেশও শেষ রক্ষা হয়নি তাঁর। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে হাসনহাটি গ্রামে সাজাপ্রাপ্ত আসামি আয়নালকে ধরতে অভিযান চালানো হয়। এসময় তিনি পালিয়ে পার্শ্ববর্তী একটি ভুট্টা খেতে চাষি সেজে কাজ করতে থাকেন। পরে পুলিশের আভিযানিক দলটি খুব সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে ধুরন্ধর এই আসামিকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, আয়নালকে একটি চেক প্রতারণা মামলায় গত ৪ ডিসেম্বর যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে ৪ মাস কারাদণ্ডাদেশ এবং ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী