মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

টানা দুদিনের বৃষ্টিতে কৃষকের চরম ক্ষতি!

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২১ ইং
টানা দুদিনের বৃষ্টিতে কৃষকের চরম ক্ষতি!
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় ধান, ভুট্টা, সবজিসহ বিভিন্ন ফসলের খেত তলিয়ে গেছে। মাঠের ফসল এখন পানিতে ভাসছে। নুয়ে পড়েছে মরিচ, লাউ, টমেটো, শিম ও ভুট্টা গাছ। দ্রুত পানি না নামলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। জানা যায়, জীবননগর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে চলতি মৌসুমে চাষিরা এখন পর্যন্ত আমন ধান কাটা-মাড়াই করে ঘরে তুলতে পারেননি। ইতঃমধ্যেই শত শত বিঘা জমির ধান মাঠে পড়ে আছে। অন্যদিকে মাঠজুড়ে আলু ও শীতকালীন সবজির আবাদ হয়েছে। এসব ফসল নিয়ে কৃষকদের স্বপ্ন ছিল অনেক। কিন্তু তাদের সে স্বপ্ন পানির সাথে মিশে গেছে। বৃষ্টিপাতে অনেক কৃষক উঠতি ফসল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন। অনেক কৃষক মাঠে বসেই মনের দুঃখ-কষ্ট নিয়ে দিনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত কৃষক আতিয়ার, মকছেদ আলীসহ অনেকে জানান, তাঁরা ধার-দেনা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। এবার মাঠে ফসলও ভালো হয়েছে। মাঠের উৎপাদিত ফসল বিক্রি করে সকল ধার-দেনা পরিশোধ করে ফের মাঠে ফসল উৎপাদন করবে বলে স্বপ্ন দেখেন। কিন্তু সব শেষ হয়ে যায় বলে কান্না শুরু করেন অনেকে। জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার জানান, ‘আমরা সরেজমিনে ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেছি। সেই সাথে অমৌসুমী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের দিকনির্দেশনা প্রদান করছি। যাতে করে চাষিরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এ পর্যায়ে চাষিদের জমি থেকে দ্রুত পানি সেচে ফেলার ও পানি সরে যাওয়ার পর কাবডাই গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তা নিরুপণ করা সম্ভব হয়নি। বৃষ্টির পানি সরে যাওয়ার পর সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, বিষয়টি ঊধ্বর্তন কর্মকতাদের অবহিত করা হয়েছে। কৃষি প্রণোদনা এলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সেগুলো দেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী