মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২১ ইং
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা
করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গতকাল সোমবার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখা গেছে, ভারত থেকে আসা সকল পাসপোর্ট যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের নেগেটিভ সনদসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (পুলিশের উপ-পরিদর্শক) আব্দুল আলিম জানান, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওমিক্রন প্রতিরোধে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের অতি গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করেই অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ অবশ্যই থাকতে হবে। এরপরও চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা করার পর কারও তাপমাত্রা বেশি হলে করোনা পরীক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। দর্শনা ইমিগ্রেশনে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. রফিক জানান, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার এই ধরণ মারাত্মক আকার ধারণ করেছে। ইতঃমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে যেসব পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন, সেসব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সূত্র- জাগো নিউজ


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী