মেহেরপুরে ২ গ্রাম হেরোইনসহ চার যুবক গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০৭-১২-২০২১
ইং
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে আরিফুল ইসলাম, আল শাহরিয়ার, তুহিন শেখ এবং সাইফুল ইসলাম নামের চার যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রাম থেকে তাঁদে গ্রেপ্তার করা হয়। আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে, আল শাহরিয়ার একই গ্রামের জামান আলীর ছেলে, তুহিন শেখ বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ও সাইফুল ইসলাম মানারুল ইসলামের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে আমদাহ গ্রামে অভিযান চালিয়ে ওই চার যুবককে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স