গাংনীতে শিশু ধর্ষণ মামলার আসামি লাল্টু গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০৭-১২-২০২১
ইং
মেহেরপুরের গাংনীতে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান লাল্টু (৪০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শরিফুল আহসান প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। গত রোববার রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়া গ্রামের সাইনুদ্দিনের ছেলে।
শরিফুল আরও জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লাল্টুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে গাংনী থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ায় ব্র্যাক স্কুলের নার্সারি পড়ুয়া ৫ বছরের এক কন্যাশিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে লাল্টু। এ ঘটনা পরিবারের লোকজন জানতে পারলে নির্যাতিতার মা বাদী হয়ে লাল্টুকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিলেন লাল্টু।
কমেন্ট বক্স