মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২১ ইং
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার
মেহেরপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে মেহেরপুর সদর উপজেলা পরিষদ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা (বিসিএসআইআর)। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফন নেছা লতা। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ড. মোহাম্মদ সেলিম খান। সেমিনারে সুষম খাদ্য স্পিরুলিনা বিষয়ের উপর আলোচনা করেন সায়েন্টিফিক অফিসার লিটন মুন্সি, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার আহসান হাবীব, আজিজুল হক, মোতালেব হোসেন, গোলাম মোস্তফা, শহিদুল আকবর।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী