মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২১ ইং
আলমডাঙ্গায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে যৌথভাবে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর প্রধান অতিথি থেকে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন। আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার বিশ্বাসের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, অটোরাইস মিল মালিক মনিরুজ্জামান পিন্টু, উপ-খাদ্য পরিদর্শক রেবেনা খাতুন প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ‘আমন ধান ১ হাজার ৪৩ মেট্রিক টন ও চাল ৬শ ১৪ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ও প্রতি কেজি চাউল ৪০ টাকা দরে নেওয়া হচ্ছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী