মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, তিনজনকে পিটিয়ে আহত

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২১ ইং
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, তিনজনকে পিটিয়ে আহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে কাশেম (৬০), ফারুক (৩৫) ও ফরিদা খাতুন টুনি নামের তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ছয়টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ ঘটনায় গতকাল রোববার আহতের পরিবারের পক্ষ থেকে ফারুক বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদার মোক্তারপুর গ্রামের কাশেমের ছেলে ফারুক সরকারি ২৬ শতক খাস জমি ২০০১ সালে বন্দবস্ত নেন। পরে ওই জমির একাংশ তার চাচাদের বসবাস করার জন ছেড়ে দেন। এসময় জমির সামনের অংশে একটি অংশ ফারুক নিজ দোকান দেওয়া জন্য রেখে দেয়। সেই জমিতে ফারুক দোকান করার জন্য প্রস্তুতি নিলে বাধ সাধে তার চাচা এবং চাচতো ভাইয়েরা। এসময় তারা ফারুককে মারধরের হুমকি দিলে ভয় পেয়ে সে চুয়াডাঙ্গা দায়রা জজ আদালতে দেওয়ানি মামলা করে (যার মামলা নম্বর ৭৩৫/২০২১)। উক্ত স্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সে কারণে আদালত ১৪৫ ধারা জারি করেন। পরে দামুড়হুদা মডেল থানার এসআই তৌহিদুর রহমান শেখ উভয়কে ডেকে কাজ না করার জন্য বলেন। এদিকে, আদালতের নির্দেশ অমান্য করে ইলিয়াস ওয়ারিশগণদের সাথে নিয়ে রাতের আধারে প্রাচীর নির্মাণ করে। সকালে জানতে পেরে ফারুকের পিতা কাসেম বাধা দিতে গেলে ইলিয়াছের ছেলে আলামিন, আয়ুব আলির ছেলে কালু, ইকরামুল, ইলিয়াছ, মৃত নাসিরের ছেলে জহির, কালু মণ্ডলর ইয়ানবী, জহিরের ছেলে মাসুদ রানা লাঠিসোটা দিয়ে ফারুকসহ তার পিতা কাসেম ও মাতা ফরিদা খাতুনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফারুক বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী