মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাবেক ব্যাংক কর্মকর্তা আহসান হাবীব আর নেই

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সাবেক ব্যাংক কর্মকর্তা আহসান হাবীব আর নেই
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সাবেক মেম্বার মরহুম মোসলেম বিশ্বাসের জেষ্ঠ পুত্র ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনির বড় ভাই সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আহসান হাবীব বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সদা হাস্যোজ্জ্বল সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। ২০১৭ সালে সোনালী ব্যাংকের কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। অবসর গ্রহণ করার পরে আরও ২ বছর সুনামের সাথে চাকরি করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন, কন্যাসন্তান ও এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গা বেলগাছি আছির উদ্দিন মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি, সোনালী ব্যাংকের কর্মরত কর্মকর্তা, বিভিন্ন সামাজিক নের্তৃবৃন্দসহ অসংখ্য মানুষ। এদিকে, মরহুম আহসান হাবীব বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর ও যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী