জীবননগরে ৪ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপনে গতকাল শনিবার দিনভর জীবননগর শাইন ক্লাব, বন্ধু ফাউডেশন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, পিঠা উৎসব, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জীবননগর প্রেসক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির সহযোগিতায় জীবননগর শাইন ক্লাব ও বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বিকেল সাড়ে ৪টায় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাইন ক্লাবের সভাপতি শাহ আলম শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (অপারেশন) সুকেন্দ্রনাথ বসু, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর শাইন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মাহমুদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাজী সামসুর রহমান চঞ্চল ও চাষী রমজান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সংসদকে সম্মাননা প্রদান করেন। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা প্রশাসক আরিফুল ইসলাম। সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়রকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জীবননগর শাইন ক্লাবের পক্ষ থেকে আবু সাঈদ মোহাম্মদ সাদ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়রকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে ৪ নম্বর সীমান্ত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।
প্রতাপপুর আইপিএম ক্লাবের পক্ষ থেকে পিঠা উৎসবের প্রথম পুরস্কার গ্রহণ করেন জোসনা খাতুন ও তার দল, ইয়ুথ অ্যাসেম্বলির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন লাবন্য। বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ঐশ^র্য রায় ও তার দল। পুরস্কার বিতরণ শেষে রাত সাড়ে ৭টায় বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে শাইন ক্লাব ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠি হয়। উল্লেখ্য, এবারই প্রথম বারের মতো জীবননগর হানাদার মুক্ত দিবস পালিত হলো।