মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গার হামিদা বেগমের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২১ ইং
ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গার হামিদা বেগমের ইন্তেকাল
চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত মুজিবর রহমানের পুত্রবধূ ও প্রকৌশলী মুস্তাফিজুর রহমান খোকনের স্ত্রী হামিদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় ১টা বেজে ৩৫ মিনিটে ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা আরামবাগের বাসিন্দা মৃত এ বি এম মঈনউদ্দিনের মেয়ে হামিদা বেগমের সঙ্গে চুয়াডাঙ্গা কোর্টপাড়ার প্রকৌশলী মুস্তাফিজুর রহমান খোকনের সঙ্গে বিবাহ হয়। গত ২৫ বছর যাবত তিনি সপরিবারে আমেরিকার স্যান্ডিয়াগো শহরে বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন পূর্বে তিনি ক্যালিফোর্নিয়ায় ছেলের বাড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁকে ক্যালিফোর্নিয়ার একটি হাপসাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল ক্যালিফোর্নিয়া সময় বাদ জুম্মা নামাজের পর হামিদা বেগমের লাশের জানাজা শেষে ক্যালিফোর্নিয়ার স্যান্ডিয়াগোতে দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, হামিদা বেগমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী