মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কবরস্থানের গাছে ঝুলছিল নিখোঁজ যুবকের মরদেহ

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২১ ইং
কবরস্থানের গাছে ঝুলছিল নিখোঁজ যুবকের মরদেহ
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের পাঁচ দিন পর গ্রামের কবরস্থানের একটি গাছ থেকে নাসিম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যাদবপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ডা. সালাউদ্দিন বলেন, বেদবাড়িয়া গ্রামের মমিনুর রহমানের ভারসাম্যহীন ছেলে নাসিম ২৭ নভেম্বর নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বৃহস্পতিবার সন্ধ্যায় বদ্দিপুর গ্রামের কবরস্থানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একাটি অপমৃত্যু মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী