কবি অমিতাভ মীরের স্বরচিত লেখা পাঠ
- আপলোড তারিখঃ
০১-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গায় প্রয়াত দ্রোহের কবি অমিতাভ মীর, সাহিত্য সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক জেড আলম, রম্য সাহিত্য রচিয়তা মোক্তার আলী এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক অর্থ সম্পাদক সিরাজুল ইসলামের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রয়াত এই চারজন সদস্যের স্মরণে সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। সভাটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।
প্রয়াত কবি-সাহিত্যিকবৃন্দের স্মরণে স্মৃতিচারণ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, অধ্যক্ষ শাজাহান আলী বিশ্বাস, অ্যাড. বজলুর রহমান, হাবিবি জহির রায়হান, কাজল মাহমুদ, আনছার আলী, শোয়েব আক্তার প্রমুখ।
প্রয়াত দ্রোহের কবি অমিতাভ মীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মরণে স্বরচিত লেখা পাঠ করেন সুমন ইকবাল, ইদ্রিস ম-ল ও সুমন মালিক। দ্রোহের কবি অমিতাভ মীরের কন্যা সুজানা ফারদিন অদীতি এবং প্রয়াত সিরাজুল ইসলামের নাতি সিয়াম শাহেদ স্মৃতিচারণ করেন। স্মরণ সভায় উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, গিয়াস উদ্দিন টিটোন, গোলাম কবীর মুকুল, আহাদ আলী মোল্লা, ইব্রাহিম খলিল, হাবিবা খানম, চন্দনা, রোজা প্রমুখ।
কমেন্ট বক্স