বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান মাসুদ বিশ্বাস
- আপলোড তারিখঃ
০১-১২-২০২১
ইং
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান কর্মকর্তা নিযুক্ত হয়েছেন চুয়াডাঙ্গার ছেলে মাসুদ বিশ্বাস। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়য়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩০/১১/২০২১ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুদ বিশ্বাসকে ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর কর্মকর্তা নিযুক্ত করার হয়েছে। প্রজ্ঞাপন নাম্বার-৫৩.০০.০০০০.৩১১.১১.০০৫.১৮-৪৮০ এর মাধ্যমে ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন ইউনিট এর কর্মকর্তা নিযুক্ত হয়েছেন মাসুদ বিশ্বাস। গতকাল মঙ্গলবারই তিনি নির্বাহী পরিচালক পদ থেকে আগাম অবসর নিয়ে বিএফআইইউর প্রধান হিসেবে যোগ দিয়েছেন।
মানিলভারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫ এর ৯ (১)(৩) ধারা এবং মানিলভারিং বিধিমালা, ২০১৯ এর বিধি ২২ অনুযায়ী যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর পর্যন্ত তাঁকে বিএফআইইউ এর ‘প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
মাসুদ বিশ্বাস ১৯৬৩ সালের ১৮ই জানুয়ারি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. আব্দুল জব্বার এবং মাতার নাম মো. মনোয়ারা বেগম। তিনি ব্যবস্থাপনার ¯œাতকোত্তর ও এমবিএ (ফিন্যাপ এন্ড ব্যাংকিং) ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি সম্পন্ন করেছেন। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে যোগদান করেন।
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম ও বগুড়া অফিস ছাড়াও প্রধান কার্যালয়ের অফ-সাইট সুপারভিশন বিভাগ, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন, বৈদেশিক মুদ্রা পরিদর্শন, এফএসএসএসপি প্রকল্প, গভর্নর সচিবালয় ও পরিচালনা পর্ষদের সচিবের দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বড় মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে এমবিএ শেষ সেমিষ্টারে ও পুত্র সেন্ট যোসেফ কলেজে অধ্যায়নরত। তার সহধর্মিনী একজন গৃহিনী। এদিকে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান কর্মকর্তা নিযুক্ত হওয়ায় বিভিন্ন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
কমেন্ট বক্স