জীবননগর ও দামুড়হুদায় মহান বিজয় দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৃথক আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর:
জীবননগরে মহান বিজয় দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন মিঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দীন, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দীন, ডেপুটি কমান্ডার বদর উদ্দীন, জীবননগর থানা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক ও জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ।
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের আব্দুস সাত্তার, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সীমান্ত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

সভায় মহান বিজয় দিবস উদ্যাপনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে শরীর চর্চা, কুচকাওয়াজ ও মাধবখালী সীমান্তে সম্মুখ সমরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ পরে দোয়া এবং বিকেল ৩টায় প্রধানমন্ত্রী সারা দেশের ন্যায় একযোগে ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে শপথ বাক্য পাঠ করাবেন।
অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগরের সুস্থতা কামনা ও দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নতুন করোনাভাইরাস ওমিক্রন যাতে দেশে প্রবেশ না করে, সে জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ।
দামুড়হুদা:
দামুড়হুদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছির আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষা অফিসার সাকি ছালাম, উপজেলা মৎস্য অফিসার আয়ুব আলী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াজিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবীসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ফার্য়ার সার্ভিসের অফিসার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।