মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় নানা অপকর্মের দ্বায়ে দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় নানা অপকর্মের দ্বায়ে দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
জীবননগর আন্দুলবাড়ীয়ায় নানা অভিযোগে অভিযুক্ত সুজাত হোসেন ও নাঈম হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার আন্দুলবাড়ীয়া রাজধানীপাড়ার এস এম আশরাফুজ্জাঁমান টিপুর ছেলে স্থানীয় পত্রিকার সাংবাদিক এস এম নাসিম উদ্দিন এবং গত ২৩ নভেম্বর কুলতলা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহাগ রানা এ সাধারণ ডায়েরি করেন। সুজাত হোসেন ম-লপাড়ার মৃত শেখ সামসুল হক ও নাঈম হোসেন শেখ ফরহাদ হোসেন সেলিমের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, র‌্যাবের কথিত সোর্স পরিচয় দিয়ে সুজাত ও নাঈম দীর্ঘদিন যাবত এলাকায় নানা অপকর্ম করে আসছে। অভিযোগকারীরা প্রতিবাদ করায় ক্ষুব্ধ সুজাত হোসেন ও নাঈম হোসেন নানা ভয়-ভীতি দেখিয়ে, অস্ত্র ও মাদক মামলায় র‌্যাব দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি প্রদান করে। কথিত র‌্যাবের সোর্স পরিচয়দানকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হীন ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের নাম ভাঙিয়ে একের পর এক অপকর্মে লিপ্ত রয়েছে, যা র‌্যাবের সুনাম ক্ষুণœ করছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে (ঢাকা মেট্রো খ ১২-২০৫৬) একটি কালো প্রাইভেটকারে কথিত সোর্স  মাদকসেবী ও কয়েকটি মামলার আসামি আন্দুলবাড়ীয়া ম-লপাড়ার মৃত শেখ আজিজুল ইসলাম আজুর ছেলে হাসান বাজারের দোয়েল চত্বরে এসে পৌঁছালে বিক্ষুদ্ধ জনতা প্রাইভেটকারটি অবরুদ্ধ করে। খবর পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন ফোর্স নিয়ে প্রাইভেটকারটিসহ তারমধ্যে থাকা সবাইকে আগে উদ্ধার করেন। বিক্ষুদ্ধ জনতা এসময় কথিত সোর্সদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসআই জমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ঘটনাটি এলাকায় আলোচিত হলে রাতে ঝিনেইদহ র‌্যাব ৬ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী