বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় এক দুস্থ ব্যাক্তিকে পাখিভ্যান প্রদান

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
দর্শনায় এক দুস্থ ব্যাক্তিকে পাখিভ্যান প্রদান
দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরে দুস্থ পরিবারের পাশে দাড়িয়ে স্থায়ী উপার্জনের ব্যবস্থায় বিশেষ ভূমিকা রেখে চলেছে ওই গ্রামের দারিদ্র বিমোচন নামের একটি অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন সময়ই এই সংগঠন গ্রামের দুস্থ পরিবারের পাশে দাড়িয়ে নগত অর্থ দিয়ে দোকানের মামলামাল, ক্ষুদ্র ব্যবসায়র জন্য বিভিন্ন পণ্য সামগ্রী, সেলাই মেশিন ও ভ্যান কিনে দিয়ে স্থায়ী উপার্জন ব্যবস্থা করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দক্ষিণ চাঁদপুর গ্রামের স্কুলপাড়ার মোড়ে বাদ আসর একই গ্রামের জুমাপাড়ার মাদার মন্ডলের ছেলে অতি দরিদ্র আফছার আলীকে একটি নতুন পাখিভ্যান প্রদান করে। পাখিভ্যান প্রদানের সময় উপস্থিত ছিলেন অত্র গ্রামের মুরুব্বীয়ান ব্যক্তিবর্গ, দারিদ্র বিমোচন সংগঠনের অন্যতম সদস্য মিনারুল ইসলাম মিনা, দবির, স্বপন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার