মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা, লম্পট শ্বশুর আটক

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা, লম্পট শ্বশুর আটক
চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ নাজিমউদ্দিন বিশ্বাস (৬৯) নামের এক লম্পট শ্বশুরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়া থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে শ্বশুরের নামে একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, অভিযুক্ত নাজিমউদ্দীন বিশ্বাস ভিকটিমের আপন শ্বশুর। গতকাল সকালে ভিকটিম রান্নাঘরে গৃহস্থালির কাজ করছিলেন। এসময় লম্পট নাজিমউদ্দিন পেছন থেকে নিজ ছেলের স্ত্রীকে জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি করেন এবং ধর্ষণ চেষ্টা করেন। এসময় ওই পুত্রবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং শ্বশুরকে আটক করেন।' ‘ভিকটিম অভিযোগে জানান, ‘তার শ্বশুর এর আগেও বিভিন্ন সময়ে কু-রুচিপূর্ণ, অশ্লীল কথাবার্তাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি শ্বাশুড়ি ও স্বামীকে জানালেও তারা চুপ ছিলেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। ভুক্তভোগী গৃহবধূ থানায় উপস্থিত হয়ে তাঁর শ্বশুর নাজিমউদ্দীনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী