মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তিন হোটেল মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
আলমডাঙ্গায় তিন হোটেল মালিককে জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিনটি হোটেল মালিককে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা নাহীদ। আলমডাঙ্গা শহরের প্রধান সড়কের মৌচাক হোটেলে অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা, হাউসপুর মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিককে দেড় হাজার টাকা ও বিসমিল্লাহ হোটেল মালিককে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী