মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ১৩টি ইউপি নির্বাচন উপলক্ষে অফিসারদের সঙ্গে বিফ্রিংকালে এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
আলমডাঙ্গার ১৩টি ইউপি নির্বাচন উপলক্ষে অফিসারদের সঙ্গে বিফ্রিংকালে এসপি জাহিদ
আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষে পুলিশের অফিসার-ফোর্সদের সঙ্গে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় আলমডাঙ্গা পৌরসভার সামনে এ নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘নৌকার প্রার্থী আওয়ামী লীগের, বিদ্রোহী প্রার্থীও আওয়ামী লীগের। পুলিশের কি ঠ্যাকায় পড়েছে কারও পক্ষ নেওয়ার? পুলিশ নির্বাচনী সহিংসতা শতভাগ রুখে দিবে। যে প্রার্থীর জনপ্রিয়তা বেশি রয়েছে, ভোটাররা তাকে ভোট দিবেন। ভয়-ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে কোনো পক্ষ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, আইনশৃঙ্খলা বাহিনী তা কিছুতেই হতে দিবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ১৩টি ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে রায়ট মুডে।’ পুলিশ অফিসার ফোর্স এবং আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে এসপি জাহিদুল ইসলাম বলেন, আসন্ন আলমডাঙ্গার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ করতে পুলিশকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। যেকোনো অপশক্তি, ভয়-ভীতি, বাধা জয় করার মতো শক্তি বাংলাদেশ পুলিশের আছে। পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা নির্বাচনের দায়িত্বে আছেন, তারা ঈমানের সহিত দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার, ফোর্স নিয়োগ করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ২৬টি মোবাইল টিম, ১৩টি স্ট্রাইকিং টিম, দাঙ্গা দমন মোকাবিলায় রায়ট গিয়ারে ২ প্লাটুন এপিবিএন টিম, ২ প্লাটুন র‌্যাবের টিম, ৩ প্লাটুন বিজিবি টিম, সাদা পোশাকে ডিএসবি নজরদারি, ডিবির ঈগল-১ টিম এবং অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত রোবকাপ টিম উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ অন্যান্য অফিসার ও ফোর্স। উল্লেখ্য, আজ রোববার (২৮ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া, হারদী, কুমারী, বাড়াদী, গাংনী, খাদিমপুর, জেহালা, বেলগাছি, ডাউকি, জামজামি, কালিদাসপুর, চিৎলা ও খাসকররা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী