মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
জীবননগরে হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
আগামী ৪ ডিসেম্বর জীবননগর হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জীবননগর প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যথাযোগ্য মর্যাদায় জীবননগর হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে জীবননগর শাইন ক্লাবের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন জীবননগর বন্ধু ফাউন্ডেশন, জীবননগর প্রেসক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি হাতে  নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, পিঠা উৎসব, সম্মননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর শাইন ক্লাবের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, চাষী রমজান, মোশারফ হোসেন, জীবননগর বন্ধু ফাউন্ডেশন (জেবিএফ)-এর সভাপতি মিঠুন মাহমুদ, যুগ্ম সম্পাদক তুহিনুজ্জামান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী