বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাকের চাকায় পিষ্ট ছাত্রী

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাকের চাকায় পিষ্ট ছাত্রী
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় তোয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তোয়া খাতুন পাবনা সদর উপজেলার দৌগাছি ইউনিয়নের কুড়ুনিয়া গ্রামের সোহেল রানার মেয়ে। সে কুড়ুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। জানা গেছে, শুক্রবার সকালে মোকাররম মুন্সি, তার স্ত্রী ও মেয়ে তোয়াকে নিয়ে মোটরসাইকেলে পাবনা থেকে কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বালুঘাট এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে পড়ে যায় তোয়া। এ সময় পেছন থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শ্যামা প্রসাদ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার