মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘উই সিডি’র অ্যানুয়াল গেট টুগেদার অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ‘উই সিডি’র অ্যানুয়াল গেট টুগেদার অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম
চুয়াডাঙ্গায় ফেসবুকভিত্তিক মার্কেট প্লেস গ্রুপ ‘উই সিডি’র অ্যানুয়াল গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের রেড চিলি রেস্টুরেন্টে জমকালো আয়েজানের মধ্যদিয়ে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিটি মানুষের উদ্যোক্তা হয়ে ওঠার পিছনে একটি গল্প থাকে। সেই গল্পই তাকে আরও সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এভাবে এতজন উদ্যোক্তা একসাথে হয়ে তাদের গল্প ভাগাভাগি করলো। আমি মনে করি তারা আজকের পর থেকে আবার নতুনভাবে উজ্জীবিত হবে। অনলাইন মার্কেটিংয়ের ইতিবাচক দিক তুলে ধরে ডিসি নজরুল ইসলাম সরকার আরও বলেন, চুয়াডাঙ্গার মতো একটি জায়গায় অনলাইনের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়াটি বেশ সাড়া ফেলেছে। এখান থেকে যেমন একজন ভোক্তা সহজেই সেবা পাচ্ছে, তেমনি একজন উদ্যোক্তাও এই প্ল্যাটফর্ম থেকে সফল হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় নিউ মার্কেটের সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, জেলা বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত, নেটওয়ার্ক চুয়াডাঙ্গা গ্রুপের এডমিন সাদিক আনাম জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মাহমুদা আক্তার, মেহেদী খান, জুয়েলসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজিজুল হাকিম আশিক। পরে উপস্থিত অনেকের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী