মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার জয়রামপুরে ফুটবল খেলায় ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
দামুড়হুদার জয়রামপুরে ফুটবল খেলায় ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা
দামুড়হুদায় ফুটবল খেলায় ফাউলকে কেন্দ্র করে সজিব (১৮) নামের এক খেলোয়াড়কে মারধরে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ফুটবল দলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। পরে অন্যান্য খেলায়াড় আহত সজিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে নেয়। আহত সজিব জয়রামপুর গ্রামের কলোনীপাড়ার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় মিতালী সংঘ ফুটবল একাদশ টিমের প্রতিষ্ঠাদাতা আব্দুর মালেক ভূইয়া বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জয়রামপুর মিতালী সংঘ ফুটবল একাদশ ও ইয়ুথ ক্লাব ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে ইয়ুথ ক্লাব ফুটবল টিমের খেলোয়ার কর্তৃক একটি ফাউলকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় ইয়ুথ ক্লাব ফুটবল টিমের টিমের মনোয়ার হোসেন (৪৫), আব্দুল আলীম (৩৬) ও ইয়াকুব আলী (৪৩) লাঠিসোটা নিয়ে মিতালী সংঘ ফুটবল একাদশ টিমের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সজিবকে বেধড়ক মারধর করে। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার বলেন, ‘সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি সজিব নামের এক যুবককে জরুরি বিভাগে নেয়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন থাকায় জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়অর্ডে ভর্তি রাখার পরামর্শ দেয়া হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুই দলের ফুটবল লেখার মধ্যে এক পক্ষের ফাউলকে কেন্দ্র করে সজিব নামের এক যুবককে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী