মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যুক্ত হলো লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স     

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যুক্ত হলো লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স     
চুয়াডাঙ্গা সদর হাপসাতালে যুক্ত হয়েছে অত্যাধুনিক ও জীবনরক্ষাকারী যন্ত্রপাতি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উপহার হিসেবে প্রাপ্ত ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এই অ্যাম্বুলেন্স পেয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। অ্যাম্বুলেন্সটি গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর হাপসাতালে এসে পৌঁছায়। এর ফলে এখন থেকে চুয়াডাঙ্গাবাসী স্বল্প খরচে পাবে আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা। সদর হাপসাতাল সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশকে উপহার দেওয়া অ্যাম্বুলেন্সগুলোর মধ্য থেকে একটি অ্যাম্বুলেন্স চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। গত আগস্ট সামে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সারা দেশের বিভিন্ন হাসপাতালের ন্যায় ক্রমান্বয়ে বৃহস্পতিবার রাতে এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স সদর হাপসাতালে এসে পৌঁছায়। চুয়াডাঙ্গা সদর হাপসাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম বলেন, ‘রোগী বহনে প্রথমবারের মতো লাইফ সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্সটি পেল সদর হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাম্বুলেন্সটি সদর হাপসাতালের জন্য দেওয়া হয়েছে। লাইফ সাপোর্ট না পাওয়ায় সাধারণ অ্যাম্বুলেন্সে অনেক সময় কার্ডিয়াক রোগীদের হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ত। এটি ব্যবহারে সে ধরনের বিপদ অনেকাংশে কমে আসবে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী