মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৫০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জিল্লুর রহমান গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গাংনী শহরের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত জিল্লুর রহমান একটি হোমিওপ্যাথি দোকান থেকে ওষুধ নিয়ে ফেরার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে উঠতেই একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী