মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাতজন সেরা করদাতা পেলেন সম্মাননা

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সাতজন সেরা করদাতা পেলেন সম্মাননা
চুয়াডাঙ্গায় সেরা করদাতাদের সম্মাননা প্রদান করেছে আয়কর বিভাগ সার্কেল-৯ চুয়াডাঙ্গা অফিস। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সার্কেল অফিসে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে আয়কর বিভাগ সার্কেল -৯, চুয়াডাঙ্গার উপ-কর কমিশনার ইরানুর রহমানের সভাপতিত্বে এ জেলার মোট ৭ জন সেরা করদাতাকে সম্মাননা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। ২০২০-২১ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন হলেন- দিলীপ কুমার আগরওয়ালা, সহিদুল হক মোল্লা ও সাইফুন্নাহার আক্তার শাম্মী। করবর্ষে দীর্ঘ সময় কর প্রদানকারী দুইজন হলেন- আনছার আলী ও আশরাফুল হক। করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হলেন সবিতা আগরওয়ালা। করবর্ষে ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হলেন সৈয়দ ফরিদ আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়কর বিভাগ সার্কেল -৯, চুয়াডাঙ্গার উপ-কর কমিশনার ইরানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, আয়কর আনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. আকসিদুল ইসলাম রতন, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সেরা করদাতাদের মধ্যে সহিদুল হক মোল্লা, আনছার আলী ও সৈয়দ ফরিদ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধি, আয়কর দাতা ও চুয়াডাঙ্গা আয়কর অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়কর বিভাগ সার্কেল-৯ চুয়াডাঙ্গা অফিসের প্রধান সহকারী আমিরুল ইসলাম হেলাল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী