সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীর লাশ

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীর লাশ
চুয়াডাঙ্গায় কুপিয়ে হত্যা করে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ একটি বিদ্যালয় প্রাঙ্গণে ফেলে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ১২টার দিকে শহরের গুলশানপাড়ার আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার লাশ পাওয়া যায়। নিহত স্কুলছাত্র তন্ময় তপু (১৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে। সে ওই স্কুলের ছাত্র। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে কী কারণে ওই স্কুলছাত্রকে হত্যা করা হলো এ বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। জানা যায়, একদল দুর্বৃত্ত তন্ময়কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে গুলশানপাড়ার আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পড়ে থাকা রক্তাক্ত একজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিই। তবে কে বা কারা তাকে মেরেছে বা ফেলে রেখে গেছে, তা আমরা দেখিনি।’   এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’  


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী