মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক বকুলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ শারীরিকভাবে লাঞ্ছিত : প্রতিকার চেয়ে দামুড়হুদা প্রেসক্লাবে আবেদন

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৬ ইং
সাংবাদিক বকুলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ শারীরিকভাবে লাঞ্ছিত : প্রতিকার চেয়ে দামুড়হুদা প্রেসক্লাবে আবেদন

`dvfg`

শহর প্রতিবেদক: দামুড়হুদার সাংবাদিক বখতিয়ার হোসেন বকুলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। অপর স্থানীয় সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজকে অকথ্য ভাষায় গালাগালিসহ শারীরিকভাবে লাঞ্চিত করেন তিনি। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে দামুড়হুদা মডেল থানা চত্বরে এঘটনা ঘটে বলে অভিযোগ করেন মিরাজ। দামুড়হুদার স্থানীয় সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে হেমায়েতপুরের একটি ঘটনার তথ্য সংগ্রহের জন্য গতকাল বেলা ৩টার দিকে থানায় যান তিনি। স্থানীয় সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল আগে থেকেই থানায় অবস্থান করছিলেন। ওই ঘটনায় কি তথ্য আছে বকুলের কাছে তা জানতে চান মিরাজ। এতে ক্ষিপ্ত হয়ে মিরাজকে অকথ্য ভাষায় গালাগালি করেন সাংবাদিক বকুল। মিরাজকে দালাল বলেও আখ্যায়িত করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করলে আরও ক্ষিপ্ত হয়ে যান বকুল। এক পর্যায়ে বকুল শারীরিকভাবে লাঞ্চিত করেন বলেও অভিযোগ করেন মিরাজ। এ বিষয়ে দৈনিক সময়ের সমীকরণের দামুড়হুদা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ দামুড়হুদা প্রেসক্লাবে একটি অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী