মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পরানপুর থেকে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকে আটক

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৬ ইং
দর্শনা পরানপুর থেকে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকে আটক

`dded`

দর্শনা অফিস: দর্শনার পরাণপুর থেকে ভূয়া রেজিস্ট্রেশনের একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যার পর পরাণপুর সড়কে চুয়াডাঙ্গা শহরের দুই ব্যাক্তির কাছে থেকে আটক করা হয়েছে। মোটরসাইকেলটি দর্শনা তদন্ত কেন্দ্রে আটক রাখা হয়েছে। আরোহী দুজনকে ছেড়ে দেয়া হয়েছে। আসল কাগজপত্র নিয়ে আসলে গাড়ি ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের মসজিদপাড়ার রাজন ও শেখপাড়ার সাইফুলের বহনকারী কালো রঙের একটি পালসার মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। এসময় তাদের কাছে রেজিস্ট্রেশনের কাগজপত্র না থাকায় গাড়িটি আটক করে। রাজন ও সাইফুলকে ছেড়ে দেয়া হলেও মোটরসাইকেলটি দর্শনা তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আজ শনিবার মোটরসাইকেলের প্রকৃত কাগজপত্র নিয়ে আসলে গাড়ি ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সুত্র জানিয়েছে,একই রেজিস্ট্রেশন নম্বরে এই কালো পালসারসহ দুইটি গাড়ি চলছে। বিষয়টি খতিয়ে দেখলে আরো তথ্য পাওয়া যাবে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী