মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৬ ইং
ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

`rt`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপায় রোববার পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। সদর উপজেলার আমতলা ও শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার রফিকুল ইসলাম (৪০) ও কুষ্টিয়া কুমারখালী উপজেলার তোরাব আলী (৬৫)। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, রোববার সকাল ১১টার দিকে রফিকুল মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা রফিকুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুতে করে ঝিনাইদহ যাচ্ছিলেন তোরাব আলী। পথে আমতলা এলাকায় এলে গায়ের চাদর আলমসাধুর চাকায় জড়িয়ে গেলে তিনি রাস্তায় পড়ে আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তোরাব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী