মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সারা জেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ৬৭ : দেশীয় পিস্তলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৬ ইং
ঝিনাইদহে সারা জেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ৬৭  : দেশীয় পিস্তলসহ যুবক আটক

`hdjujc`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রাম থেকে রিপন হোসেন বাবু নামে এক যুবককে বাড়ি থেকে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে যাওয়ার ৩ দিন পর অস্ত্রসহ গ্রেফতারের দাবী করেছে গোয়েন্দিা (ডিবি) পুলিশ। তাকে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী মাঠের কড়াইতলা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। রিপন হোসেন বাবু কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই শেখ সোহেল জানান, ডিবি পুলিশের ওসি দাউদ হোসেনের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী মাঠের কড়ইতলা নামকস্থানে কমিউনিটি পুলিশ বক্স এর সামনে হতে একটি দেশীয় তৈরী পিস্তলসহ রিপন হোসেনকে গ্রেফতার করা হয়। রিপন পেশাদার ডাকাত হিসেবে নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এদিকে বাবুর বাবা রেজাউল ইসলাম জানান, সোমবার (৫ ডিসেম্বর) গভির রাত আনুমানিক ২টার সময় ৬/৭জন সাদা পোশাকের লোক অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বলে আমাদের স্যার আপনার ছেলে বাবুর সাথে কথা বলবে। কথা বলার পর আপনার ছেলেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এরপর তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। রেজাউল ইসলাম অভিযোগ করেন, ৩ দিন পর বুধবার সকালে জানতে পারি তার ছেলেকে ডিবি পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করেছে। এদিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বুধবার সকালে এক খুদে বার্তা জানান, সারা জেলায় চলমান অভিযানে দুই জামায়াতসহ ৬৭জনকে গ্রেফতারা করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী