মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইয়াবা ও গাজা নিয়ে কোটচাঁদপুরের এক মাদ্রাসা শিক্ষকসহ দুই জন আটক

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৬ ইং
ইয়াবা ও গাজা নিয়ে কোটচাঁদপুরের এক মাদ্রাসা শিক্ষকসহ দুই জন আটক

`av`

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ইয়াবা ও গাজা নিয়ে কোটচাঁদপুরের এক মাদ্রাসার শিক্ষকসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার তাদেরকে তালসার সড়কের ফুলবাড়ি নামক স্থান থেকে আটক করা হয়। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির হোসেন জানান, উপজেলার দয়ারামপুর গ্রামের জাফর আলী ছেলে মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম ও আব্দুর রহমানের ছেলে মিলন হোসেন ইয়াবা ও গাজা নিয়ে মটর সাইকেল যোগে গ্রামে যাচ্ছিল। এ সময় টহল রত পুলিশের সন্দেহ হলে তাদের মটর সাইকেলের গতিরোধ করে। তল্লাসী করে পুলিশ উদ্ধার করে ইয়াবা ও গাজা।  এ সময় তাদের ব্যবহারের মটর সাইকেল টিও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। উল্লেখ্য মনিরুল ইসলাম কে এর আগে মহেশপুর থানা পুলিশ ফেন্সিডিলসহ আটক করেন। টাকার বিনিময়ে সে যাত্রা রক্ষা  পায় বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী