মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত দীর্ঘ কারাভোগের পর বাড়ি ফিরলেন ভারতীয় নাগরিক সেতাব

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৬ ইং
দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত দীর্ঘ কারাভোগের পর বাড়ি ফিরলেন ভারতীয় নাগরিক সেতাব

`erag`

দর্শনা অফিস: দীর্ঘ দুই বছর পাঁচ মাস ১৪দিন কারাভোগের পর সেতাব আলী ওস্তাগার (৩৬) নামের এক ভারতীয় নাগরিককে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ফেরত দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। জয়নগর চেকপোস্টের ইনচার্জ এসআই শেখ মাহবুুবুর রহমান জানান, ভারতের নদীয়া জেলার শান্তিপুর গ্রামের আশাদুল ওস্তাগারের ছেলে সেতাব আলী ওস্তাগার ২০১৪ সালের ২১জুন চুয়াডাঙ্গা জেলার মুন্সীপুর সীমান্তে বিজিবির হাতে ধরা পড়ে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬৯টি রুপার কয়েন ও নয় ভরি সোনার গহনা। এঘটনায় দামুড়হুদা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। এ মামলায় দুই বছর পাঁচ মাস ১৪দিন কারাভোগের পর সে সোমবার সকালে মুক্তিলাভ করে। সেতাব আলী ওস্তাগারকে তার নিজের দেশে পাঠানো উপলক্ষে সোমবার বেলা সাড়ে তিনটায় জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে মিলিত হয়। ওই বৈঠকে সেতাব আলীকে হস্তান্তর করা হয় বিএসএফের কাছে। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা জয়নগর চেকপোস্টের ইনচার্জ এস আই শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার এসআই হাফিজুর রহমান, বিজিবির জয়নগর চেকপোস্টের ইনচার্জ আকরাম হোসেন। ভারতের পক্ষে ছিলেন গেঁদে বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি অজয় কুমার, ইমিগ্রেশন কর্মকর্তা তরুণ সরকার প্রমূখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী