মেহেরপুরে ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা’ কর্মসূচির আওতায় এক মৃত ক্রেতার মনোনীত নমিনির হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত ক্রেতা ওয়ালিউল হকের নমিনি মোছা. কামিনী ইয়াসমিনের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, ওয়ালিউল হক মেহেরপুর বাসস্ট্যান্ড রোডে অবস্থিত ওয়ালটন প্লাজার মেহেরপুর শাখা থেকে কিস্তিতে একটি এসি কিনেছিলেন। ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা’ কর্মসূচির আওতায় ক্রেতার মৃত্যুর পর নিয়ম ও শর্ত অনুযায়ী তাঁর মনোনীত নমিনি এ আর্থিক সহায়তা পেয়েছেন।
কর্মসূচিটির আওতায় নির্ধারিত পণ্য কিস্তিতে কিনে ক্রেতারা এ সুবিধা গ্রহণের সুযোগ পান। কোনো ক্রেতা পণ্য কেনার পর নির্ধারিত সময়ের মধ্যে মারা গেলে কর্মসূচির নিয়ম ও শর্ত অনুযায়ী তাঁর মনোনীত নমিনিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্রেতার মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মাহাবুবুল আলম, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওয়াহেদুল ইসলাম, মেহেরপুর ওয়ালটন কোর্ট শাখার ম্যানেজার মাহমুদুল কবির এবং বুড়িপোতা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মোছা. কামিনী ইয়াসমিনের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় ক্রেতার পরিবারের প্রতি ওয়ালটনের এ উদ্যোগকে মানবিক সহায়তার অংশ হিসেবে তুলে ধরা হয়।
প্রতিবেদক মেহেরপুর সদর