রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় অসহায় নারীর এক বিঘা জমির পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২৬ ইং
দামুড়হুদায় অসহায় নারীর এক বিঘা জমির পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযোগ

দামুড়হুদায় রাতের আঁধারে এক অসহায় নারীর এক বিঘা জমির ২৯০টি পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী হাশেম আলীর বিরুদ্ধে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী নারী। ভুক্তভোগী মোছা. আখিঁতারা খাতুন (৫৫) দামুড়হুদা উপজেলার জয়রামপুর মল্লিকপাড়ার মৃত ফজলুর রহমানের স্ত্রী। 


অভিযোগ সূত্রে জানা যায়, জীবিকা নির্বাহের জন্য বন্ধক নেওয়া এক বিঘা জমিতে অনেক কষ্ট করে পেঁপে চাষ করেছিলেন তিনি। গত ২৭ নভেম্বর সকালে পাশের একটি বাগান থেকে গাছের ডাল কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী হাশেম আলীর সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। ওই দিন দুপুর আনুমানিক ১টার দিকে হাশেম আলী তাঁর জমিতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চাষাবাদের ক্ষতি ও জমি থেকে উচ্ছেদ করার হুমকি দেন বলে অভিযোগ করেন আখিঁতারা খাতুন।


এরপর গত শুক্রবার রাত ৮টা থেকে ২৮ নভেম্বর ভোর ৫টার মধ্যে যেকোনো সময় ধারালো দা দিয়ে তাঁর জমিতে থাকা প্রায় ৩০০টি পেঁপে গাছের মধ্যে ২৯০টি গাছ গোড়া থেকে কেটে দিয়েছে। শনিবার সকাল ৭টার দিকে লোকমারফত খবর পেয়ে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। তাঁর ডাক-চিৎকারে স্থানীয় কুদ্দুস আলী, সোহেল আলী ও মুমতাজুলসহ কয়েকজন ঘটনাস্থলে ছুটে আসেন।


ভুক্তভোগী নারীর দাবি, জমি বন্ধক নেওয়া ও পেঁপে চাষে তাঁর প্রায় ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। এ ছাড়া ফলভর্তি কেটে ফেলা ২৯০টি পেঁপে গাছের আনুমানিক বাজারমূল্য বিবেচনায় তাঁর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাঁকে ভবিষ্যতে চাষাবাদ করতে না দেওয়া, ফসল নষ্ট করা এবং থানায় অভিযোগ করলে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া বলেন, পেঁপে গাছ কাটার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বিএনপি নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে