জীবননগরের দত্তনগর রোডে একটি বেনামী বেকারি কারখানায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। অভিযানে সহযোগিতা করেন জীবননগর থানা-পুলিশের সদস্যরা।
জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ওই বেকারি কারখানায় অভিযান চালিয়ে খাদ্যদ্রব্য উৎপাদনের পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। এ ধরনের পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূণ। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা স্বার্থ ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জীবননগর অফিস