দামুড়হুদায় নাশকতা মামলায় এখলাছুর রহমান জাকির (৪৮) নামে এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাকির দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের ইউপি সদস্য মখলেছুর রহমানের ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়ার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া বলেন, জাকিরের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক দামুড়হুদা