শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফেরানোর উদ্যোগ ছাত্রদলের

জীবননগর ডিগ্রি কলেজে প্রীতি ক্রিকেট ম্যাচ
  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফেরানোর উদ্যোগ ছাত্রদলের

দীর্ঘ ১৭ বছর পর জীবননগর ডিগ্রি কলেজে খেলাধুলার আয়োজনের মধ্যদিয়ে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কলেজ ছাত্রদল। এর অংশ হিসেবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মাঠ প্রাঙ্গণে এ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এতে দুই শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।


খেলার আয়োজক জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদল জানায়, দীর্ঘদিন ধরে কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে। কলেজের অতীতের গৌরব, সম্মান ও ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। শুধু ক্রিকেট ম্যাচ আয়োজন নয়, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন দৃঢ় করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


তারা আরও জানায়, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজনের মধ্য দিয়ে কলেজের হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব। জীবননগর ডিগ্রি কলেজ আবারও শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সম্প্রীতির প্রাণবন্ত বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে- এমন প্রত্যাশা তাদের।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল