শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি ও আলোচনা

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
দামুড়হুদায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি ও আলোচনা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় দামুড়হুদা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।


পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন পারভেজ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি। খামারিদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। পরে বিশেষ অতিথি, প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা সভা শেষ হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতের নায়েবে আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদে উদ্দৌলা টিটনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও আমন্ত্রিত অতিথিরা।


বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাত, সুষম খাদ্য, নিয়মিত টিকাদান ও রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে খামারিরা আরও লাভবান হবেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল