শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পিকআপের ধাক্কায় সাইকেলচালক বৃদ্ধ আহত

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
দামুড়হুদায় পিকআপের ধাক্কায় সাইকেলচালক বৃদ্ধ আহত

দামুড়হুদা উপজেলার চিৎলা মোড়ে পিকআপ ভ্যান ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চিৎলা গ্রামের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুর পোল্ট্রি ফিডের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেলচালক জয়নাল রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সম্মতিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। তিনি পুলিশ পাঠিয়েছিলেন। পরে উভয় পক্ষ নিজেরাই সমঝোতা করে নিয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল