বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়া বাজারে ৮ লাখ টাকা ব্যয়ে গণশৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
হাটবোয়ালিয়া বাজারে ৮ লাখ টাকা ব্যয়ে গণশৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৮ লাখ টাকা ব্যয়ে গণশৌচাগার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ী, দোকানদার ও বিভিন্ন প্রয়োজনে বাজারে আসা সাধারণ মানুষদের শৌচাগার ব্যবহারে যে ভোগান্তি পোহাতে হচ্ছিল, তা নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, হাটবোয়ালিয়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে গণশৌচাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে বিশেষ প্রচেষ্টা চালান হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আজমতুল্লাহ। তাঁর প্রচেষ্টায় বাজারে গণশৌচাগার নির্মাণের উদ্যোগ বাস্তব রূপ পেতে যাচ্ছে।


অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক কদরুল হুদার উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, যুবদল সদস্য সেলিম রেজা, ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি জুরাল কসাই, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, বিএনপি নেতা খলিলুর রহমান, যুবদল নেতা ইসরাফুল ইসলাম, মুকুলুজ্জামান মিলন, শাহাবুল ইসলাম ও দিপু মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ঠিকাদারি প্রতিষ্ঠান সনিক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ গণশৌচাগারে দুটি পুরুষ টয়লেট, দুটি প্রস্রাবখানা এবং একটি বাথিংয়ের ব্যবস্থা থাকবে। নির্মাণকাজটি বাস্তবায়ন করছে সনিক ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানের কন্ট্রাক্টর আবুল কাসেম মোল্লা ও ম্যানেজার ওজুল মিয়া এ সময় উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা