বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে

মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে

দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বুধবার রাতে ডা. শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে জেলা বিএনপির উদ্যোগে এ মোটরসাইকেল শোডাউন শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সদর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়।


শোডাউনে নেতৃত্ব দেওয়ার আগে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার থাকবে।


এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং জেলা জাসাসের সদস্য সচিব এ. বাকা বিল্লাহসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ খান শিল্টু, পৌর ছাত্রদলের সদস্য সচিব জারজিস ইউসুফ রৌমিকসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা