বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর থেকে ১৮২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
জীবননগর থেকে ১৮২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৮-এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের ডালিমের আমবাগান থেকে এসব সিরাপ জব্দ করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় আসামিবিহীন অবস্থায় ১৮২ বোতল ভারতীয় ‘উইন সিরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা