বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হত্যা মামলায় ৫ আসামি প্রকাশ্যে ঘুরছেন

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
হত্যা মামলায় ৫ আসামি প্রকাশ্যে ঘুরছেন

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। মামলা হওয়ার পরও তাঁরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। আসামিরা হলেন- শিশারকুণ্ডু গ্রামের খোরশেদ আলম, তাঁর ছেলে শাহাদত হোসেন, মেয়ে জান্নাতুল ফেরদৌস তন্নী, উজ্জ্বল হোসেন ও লাভলু রহমান লাবু।


মামলার নথি অনুযায়ী, গত ১৭ জুলাই যাত্রাবাড়ী থানায় দুটি হত্যা মামলা হয়। মামলা নম্বর ৬২ ও ৬৮। এতে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ আনা হয়। দ্বিতীয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৮ জনের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।


তদন্তকারী কর্মকর্তা এসআই খন্দকার সালেহ আবু নাঈমের প্রতিবেদনে খোরশেদ আলমকে ১৬১, শাহাদতকে ১৬২, উজ্জ্বলকে ১৬৩, তন্নীকে ১৬৪ ও লাবুকে ২৩৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে খোরশেদকে ঢাকা জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, শাহাদত ও উজ্জ্বলকে জেলা যুবলীগের নেতা এবং তন্নীকে যুব মহিলা লীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, আসামিরা কোটচাঁদপুরে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে ঝটিকা মিছিল ও নাশকতার অভিযোগও রয়েছে। এছাড়া শাহাদত ও উজ্জ্বলের বিরুদ্ধে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা রয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ওসি শহিদুল ইসলাম শেখ বুধবার সন্ধ্যায় বলেন, এ ধরনের কোনো মেসেজ তিনি পাননি। তিনি বলেন, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ বা মামলার নথি পাঠালে আসামিদের গ্রেপ্তার করে ঢাকায় পাঠানো হবে।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা