বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ সমাবেশে শরীফুজ্জামান

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে
  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ সমাবেশে শরীফুজ্জামান

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।


তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি যুবদলের নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান, সহসভাপতি তৌফিক আহমেদ, দেলোয়ার হোসেন দিনু ও নাসির উদ্দীন খেদুসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।  ছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌরসভা, আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।


কর্মসূচিতে জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের উপস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুন উর-রশিদ টনিক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা