রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।


সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে উদ্ভূত বিভিন্ন সমস্যা, কল্যাণমূলক বিষয়াদি, আবাসন, চিকিৎসা, কর্মপরিবেশ এবং সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে তিনি সব পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যের কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে জেলা পুলিশ সর্বদা আন্তরিক। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি দক্ষ, জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), সব ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়